ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নাথুলা পাস দিয়ে ভারত-চীন সীমান্ত বাণিজ্য শুরু মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক বস্তু: মতিঝিলের ঘটনার সাথে যোগসূত্র নেই দেশজুড়ে আগামী ১০ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ইসলামি আলোচকের তালিকা প্রকাশ করল কওমিপিডিয়া সিংড়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি হলেও নেই হতাহত আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিলিয়ন ডলার বিনিয়োগের নতুন সম্ভাবনা

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জরুরি বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় পুলিশের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এই বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় : ১০:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬