ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর সিজেপির বিক্ষোভ ঠেকাতে মোদি সরকারের গোপন নজরদারি ও ধরপাকড় নির্ভরশীলতা নয়, অংশীদারত্বে বিশ্বাসী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের দিল্লিতে বিক্ষোভের সময় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আটক হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে শুক্রবার (৩১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৫ জন রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ৩১০ জনে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট এক লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন

আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬