ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

নলছিটি-বরিশাল মহাসড়ক কেটে ড্রেজারের পাইপ স্থাপন, ধসের আশঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজার পাইপ বসানোর অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি উপজেলার খোজাখালি এলাকার এই সড়কটি নদীভাঙনপ্রবণ তীরঘেঁষা হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোজাখালি এলাকায় অনুমোদন ছাড়াই একাধিক বালুর খোলা গড়ে উঠেছে। এসব খোলার মালিকরা কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়েই সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ টেনে নিয়েছেন। এই পাইপগুলো ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।

সর্বশেষ গত রোববার গভীর রাতে ‘বন্ধন ট্রেডার্স’ নামের একটি বালুর খোলা ওই মহাসড়কের নিচে গভীর সুড়ঙ্গ খুঁড়ে নতুন একটি ড্রেজার পাইপ স্থাপন করে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দিনরাত ভারী যানবাহন চলাচল করে। ফলে যেকোনো মুহূর্তে সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত প্রতিষ্ঠান বন্ধন ট্রেডার্সের স্বত্বাধিকারী তানজীর হোসেন সুড়ঙ্গ তৈরির বিষয়টি অস্বীকার করেছেন। বালু ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিজভী আহমেদ সবুজ জানান, তারা বিষয়টি শুনেছেন। রাস্তাটির অপর পাশের পানি নিষ্কাশনের জন্য এটি আগে করা হয়েছিল বলে একটি তথ্য পাওয়া গেছে। তবে এ কাজে প্রশাসন বা সওজ কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না তা তার জানা নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই পাইপ ব্যবহার করে বালু সরবরাহ করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে ঝালকাঠি সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. আল-আমীন জানান, সড়ক খুঁড়ে পাইপ বসানোর কোনো অনুমতি তাদের বিভাগ থেকে দেওয়া হয়নি। এই কাজটিকে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে তিনি বলেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। নদীভাঙনকবলিত এলাকার একমাত্র প্রধান সড়ক ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ ড্রেজার পাইপ দ্রুত উচ্ছেদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নলছিটি-বরিশাল মহাসড়ক কেটে ড্রেজারের পাইপ স্থাপন, ধসের আশঙ্কা

আপডেট সময় : ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬