ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি, অস্বাস্থ্যকর অবস্থায় সংবেদনশীল গোষ্ঠী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আজ বুধবার সকালের দিকে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়সীমার রেকর্ডে দেখা গেছে, ১১৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে। রিয়েল-টাইম একিউআই স্টেশনের তথ্যমতে, ঢাকার বিভিন্ন এলাকার বাতাসের মান ভিন্ন ভিন্ন। এর মধ্যে ধানমন্ডি এলাকাটি সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে, যার স্কোর ১৫৩—যা সবার জন্যই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

তালিকায় থাকা অন্যান্য এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান এবং গুলশান ২-এর রব ভবন।

বিশ্বের অন্যান্য শহরের বায়ুমান পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে সবচেয়ে বেশি দূষিত শহর ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৬৭)। শীর্ষ পাঁচের অন্য শহরগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩) এবং পাকিস্তানের লাহোর (১৩৯)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, ৫০-এর নিচে একিউআই স্কোর থাকলে বাতাসকে বিশুদ্ধ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর পর্যন্ত বাতাস সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ৩০০ অতিক্রম করলে তা দুর্যোগপূর্ণ বাতাসের সংকেত দেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি, অস্বাস্থ্যকর অবস্থায় সংবেদনশীল গোষ্ঠী

আপডেট সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬