সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের ৪টি (4) সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৈরী আবহাওয়ার কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উপকূলীয় এলাকায় এই সুস্পষ্ট লঘুচাপটি তৈরি হয়েছে।
পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটির প্রভাবে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























