লালমনিরহাটে ছোট শিশু নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (১৮ জুন) বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনী রায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন,ছোট্ট শিশু নন্দিনীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, সেই নরপিশাচের এমন দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে তা সমাজে উদাহরণ হয়ে থাকে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন,নন্দিনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নন্দিনীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন।
এ সময় লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।


























