ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

ভ্রাম্যমান আদালত দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার,
রংপুর:

রংপুর নগরীতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে খাদ্যে ভেজাল ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব-১৩) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরের কোতয়ালী থানা এলাকার কেরানীপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে মৌবন বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে মধুমতী মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্য, অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তার স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত বাজার তদারকি করা হবে বলেও তারা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভ্রাম্যমান আদালত দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬