ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন: চিফ হুইপ ইরানে বড় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প? বাড়ছে সংঘাতের আশঙ্কা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নোয়াখালীকে সিটি করপোরেশন করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফিলিপাইনে অক্টোপাসের কবলে জেলে, প্রাণ বাঁচাতে চলল লড়াই ব্যাটারি রিকশা ও ই-বাইকের চার্জে বিদ্যুতের বিপুল চাহিদা: জ্বালানিমন্ত্রী মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হ‌য়ে‌ছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প‌রে, মুহূর্তের মধ্যে আগুন আশপা‌শের দোকান গু‌লো‌তে ছড়িয়ে প‌রে। খবর পেয়ে, বা‌লিয়াকা‌ন্দি ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশ‌নের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহ‌যো‌গিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষ‌তিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ জানান, আগুনে আমার সব শেষ হ‌য়ে গে‌ছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। এরমধ্যে উদ্ধার কর‌তে পেরেছি ২০ লাখ টাকার মত মালামাল। তাছাড়া দোকানে নগদ প্রায় এক লক্ষ টাকাসহ মালামাল পুড়ে‌ছে। এ অবস্থায় ১৫ লক্ষ টাকার ব্যাংক লোন প‌রি‌শোধ কীভাবে করবো বুঝতে পারছি না। আমার মতো অ‌নেক ব্যবসায়ীদের লোন ক‌রে ব্যবসা কর‌ছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা‌দের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। ক্ষয়-ক্ষতির বিষয়‌টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫