ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। এর আগে কারমাইকেল কলেজে থাকা ম্যুরালটিও ভেঙে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
(৫ফেব্রুয়ারি) বুধবার রাত ১০ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের বঙ্গবন্ধু ম্যুরালে বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন শিক্ষার্থীরা।

পরে সিটি করপোরেশনের একটি বুলডোজার নিয়ে এসে গুঁড়িয়ে দেওয়া হয় ম্যুরালটি। এর আগে হাতুড়ি, রড, শাবল দিয়ে কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরালও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। তারই অংশ হিসেবে রংপুরের ২টি প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলেছে ছাত্রজনতা।

শিক্ষার্থীরা বলেন, শহীদ আবু সাঈদের এ ক্যাম্পাস থেকে মুজিববাদ নিশ্চিহ্ন করা হচ্ছে। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করার পর শেখ হাসিনা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিয়েছে। ছাত্র-জনতার রক্তে রঞ্জিত পবিত্র ভূমিতে ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন রাখা হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জানান, ‘স্বৈরাচার শেখ হাসিনা যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে। আমরা এ দেশে মুজিববাদ, শেখ হাসিনাসহ ফ্যাসিবাদীদের কোনো অস্তিত্ব রাখব না।

জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি যেভাবে এদেশের ছাত্র জনতার ক্ষোভের আগুনে পুড়ছে। সেভাবে রংপুরেও কোনো ফ্যাসিবাদীদের নিশানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি ও করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫