ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

সাংবাদিক ইমরান হত্যা প্রতিবাদে মানববন্ধন ”সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করুন”

মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৩৭৯ বার পড়া হয়েছে

সাংবাদিক ইমরান হত্যা প্রতিবাদে মানববন্ধন ”সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করুন”

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান: বেপরোয়া চাঁদের গাড়ি চাপায় সংবাদকর্মী ইমরান হোসেনের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছে নিহতের বন্ধু-স্বজন ও এলাকাবাসী।
২ জানুয়ারি (মঙ্গলবার) রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন চত্বরে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অবৈধ, ফিটনেসবিহীন চাঁদের গাড়ির দৌরাত্ম বন্ধ ও নিরাপদ সড়ক নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপের আহবানও জানিয়েছেন তারা।

সাংবাদিক মুবিন বিন সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাক্ষিক রুপালি রাঙ্গুনিয়ার সম্পাদক এনায়েতুর রহিম বলেন, গত এক বছরে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিশ্রুতিশীল ১২ জন তরুণ এসব বেপরোয়া, ফিটনেসবিহীন চাঁদের গাড়ির চাপায় মারা গেলেও কাউকে কোন চালক বা গাড়ির মালিককে কখনো আইনের আওতায় আনা হয়নি।

”গত এক দশকে রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কে অর্ধশতাধিক নিহত ও শতাধিক পঙ্গু হয়েছে। এসব গাড়ির মালিকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি। অবিলম্বে ইমরানের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে”, তিনি বলেন।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা বলেন, এসব চাঁদের গাড়ির কারনে সড়কে যাতায়াত অনিরাপদ হয়ে পড়েছে। এগুলোর বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বলেন, অবৈধ চাঁদের গাড়ি চলাচল নিষিদ্ধ করে রাঙ্গুনিয়ার সড়কে শৃংখলা নিয়ে আসতে হবে। ইমরান হত্যায় দোষী চালকের শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।

সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জমির হোসেন বলেন, আমাদের জীবন জিম্মি হয়ে পড়েছে অবৈধ চাঁদের গাড়ির কাছে। প্রতিনিয়ত এসব গাড়ি সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ পিষে মারছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদকর্মী মোস্তফা ইউসুফ বলেন, সাংবাদিক ইমরান তার লেখনির কারনে অনেকের চক্ষুশুল হয়েছিলেন। হুমকিও পেয়েছিলেন। শেষ পর্যন্ত রহস্যময় সড়ক দুর্ঘটনায় ইমরানের মৃত্যু হয়েছে। চাঁদের গাড়ি একদিকে রাঙ্গুনিয়ার সবুজ পাহাড়-বন শেষ করছে একদিকে, অন্যদিকে সড়কে পিষে মারছে মানুষদের।

অবিলম্বে প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা ও ঘটনার পেছনের কুশিলবদের উন্মোচজন করার আহবান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মতিউর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা হাসান মুরাদ, আবু তালেব সানি, নিহত ইমরানের বন্ধু প্রকৌশলী আজাদুর রহমান, প্রবাসী কাজী আরিফ, সাংবাদিক মামুন জোয়ারদার, সাংবাদিক সানি বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক আলী শাহ, ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান, নিহত ইমরানের বাবা রুস্তম আলী, যুবলীগ নেতা শাহ আলম, ইউপি সদস্য দিদার আলম খোকন ও ক্ষেত্রবাজার ব্যবসায়ীর নেতা জাহাঙ্গির আলম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক ইমরান হত্যা প্রতিবাদে মানববন্ধন ”সড়ক দুর্ঘটনার রহস্য উদঘাটন করুন”

আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪