ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ মোট তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় ১৪ বছরের কিশোর রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা লাকি আক্তার (৪০)-ও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য বুলি বেগম তাদের উদ্ধার করতে গেলে তিনিও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কিশোর রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে গিয়েছিল তাইব। বিরতি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬