ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ কারাগারে মায়ের সঙ্গে বন্দি তিন শতাধিক শিশু: সুরক্ষায় নতুন সুপারিশ ওসমানীনগরে দুই ভাইয়ের জমি বিরোধে বাড়িতে আদালতের লাল পতাকা টেস্ট জিততে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের ৩৪৭ রান উত্তর ইসরাইলে বিস্ফোরণে কিশোর নিহত, নেতানিয়াহুর সফর বাতিল নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভার বৈঠক মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস দুর্গাপূজায় সারাদেশে ১০ হাজার বিজিবি, থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

নোয়াখালী জেলা শহরের একটি মাদ্রাসায় ১ আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

২ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়, এর আগে গত বুধবার ওই ছাত্রের বাবা গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।

গ্রেফতার শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২) তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এরপর শুক্রবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ মারুফ ওই ছাত্রের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ছাত্রের বাবার অভিযোগ, ঈদের ছুটিতে তাঁর ছেলে বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ করেন সে মানসিক ভাবে ভেঙে পড়েছে, ঠিক মতো কারও সঙ্গে কথা বলছে না, এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে এক পর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে, এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়, আজ তাঁকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬