ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না

ডা. শফিকুর রহমানকে এক নজর দেখতে আড়াইহাজারে জনতার ঢল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় দেখা যায় জনতার ঢল।

শনিবার (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে শত শত মানুষ জড়ো হন। সড়কের দু’পাশে দাঁড়িয়ে তারা আমীরে জামায়াতকে স্বাগত জানান।

এ সময় তাকে অভ্যর্থনা জানান আড়াইহাজার উপজেলার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। উপস্থিত ছিলেন আড়াইহাজার উত্তর শাখার আমীর মাওলানা মনিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম ও সেক্রেটারি তৌফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারক হোসাইন সোহান ও সেক্রেটারি কামাল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে আমীরে জামায়াতকে এক নজর দেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নেতাকর্মীদের তত্ত্বাবধানে সড়কের একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই সুশৃঙ্খলভাবে তাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত সময়ের জন্য গাড়ি থেকে নেমে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সবাইকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানান।
পরবর্তীতে তিনি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডা. শফিকুর রহমানকে এক নজর দেখতে আড়াইহাজারে জনতার ঢল

আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬