ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড

গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প।

ঈদকে সামনে রেখে জমে উঠেছে সেমাই তৈরির ব্যস্ততা।

সানরাইজ কঞ্জুমার্স প্রডাক্ট নামে স্থানীয় উদ্যোক্তা হাবিবুর রহমানের উদ্যোগে তৈরি হচ্ছে এই লাচ্ছা সেমাই। কম দাম আর ভালো মানের কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে ইতোমধ্যে এর চাহিদা বেড়েছে আশপাশের জেলা গুলোতেও।

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিদিন এই সেমাই যাচ্ছে কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন উপজেলা ও গ্রামে।

এই উদ্যোগে কাজ করছেন স্থানীয় অনেক নারী ও পুরুষ শ্রমিক। ফলে গ্রামেই তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। গ্রামের এই ছোট উদ্যোগই এখন বড় সম্ভাবনার গল্প বলছে। মান ধরে রেখে উৎপাদন বাড়ানো গেলে এই লাচ্ছা সেমাই ভবিষ্যতে আরও বড় বাজার তৈরি করতে পারে এমনটাই মনে করছেন উদ্যোক্তা।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, হাবিবুরের লাচ্ছা সেমাই দামে কম হলেও মান সম্মত ও সুস্বাদু।

লাচ্ছা তৈরির কাজে নিয়োজিত শ্রমিক ফারুক মিয়া জানান, বাজারের চেয়ে কম মূল্যে লাচ্ছা সরবরাহ হওয়ায় ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।

উদ্যোক্তা হাবিবুর রহমান জানান, লাচ্ছা এবার নিয়ে আমার ৩ বছর। গত বছর লাচ্ছা ব্যাপক সেলস দিয়েছি। আশা করছি এবারেও ভালো হবে। সর্বপরী এই কাজে নিয়োজিত অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আমি নিজেকে স্বার্থক মনে করি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী কার্যালয় কুড়িগ্রাম এর বিসিক কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, কুড়িগ্রামের রাজারহাটে হাবিবুর রহমান প্রথমে ছোট একটি চাকুরি করতেন। পরবর্তিতে তিনি চাকুরি ছেড়ে ক্ষুদ্র পরিসরে চানাচুর উৎপাদন এবং বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তার হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে ব্যাপক সারা মিলছে, নিঃসন্দেহে এটি ভালো সংবাদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প

আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬