ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

মগবাজারে ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

তাইজুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাইজুলকে মৃত ঘোষণা করেন, তাইজুল রাজমিস্ত্রির সহযোগী ছিলেন, তাইজুলকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী আলতাফ হোসেন।

আলতাফ হোসেন জানান, মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে কাজ করছিলেন তাইজুল, হঠাৎ ওই ভবনের ষষ্ঠতলা থেকে একটি লোহার বড় পাইপ তার মাথার ওপর পড়ে।

লোহার পাইপ এমনিতে খুলে পড়েছে নাকি কেউ ওপর থেকে ছুড়ে ফেলেছে তা জানা যায়নি, তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকন্দপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে, তারা এ-সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মগবাজারে ভবন থেকে পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬