ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত দিনজপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত রংপুর মেডিকেলে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান; কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার ফুটবলার তৈরি করতে লাইজু থেকে গেছেন কুড়িগ্রামে,পরিবার থাকে ইউরোপে রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

মো: আবদুল আজীম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আবদুল আজীম,
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার মধ্যবর্তী রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় ও নাজমুল মোটরসাইকেল যোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড‌ করেন। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় আনা হয়। পরে আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে, তাকে আটক করা যায়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫