ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান,
দিনাজপুর প্রতিনিধি :

ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে।

প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, সব কিছুই করেছেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান।

মন্ত্রী বলেন, শিক্ষাকে শহীদ জিয়াই এগিয়ে নিয়েছেন। সব উন্নয়নের পিছনে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া জড়িত। শহীদ জিয়াকে গার্মেন্টস এর জনক বললেও ভুল হবে না।

শুক্রবার সকাল সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আজকের প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কেউ এই ফাউন্ডেশনকে নিয়ে রাজনীতি করবেন না। সবাই এটাকে জনগণের সম্পদ মনে করবেন।

জিয়া হাট ফাউন্ডেশন এর সভাপতি ড. হাসনাইন আকতার হক এর সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জিয়া হাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর -২ আসনের সংসদ সদস্য মোঃ সাদেক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক এড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম , দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা: খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), সদস্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) অধ্যাপক ডা: এটিএম ফরিদ উদ্দিন।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলে ভালো মানের হাসপাতাল নেই। সেবার ঘাটতি রয়েছে। সেবার মান বাড়াতে হবে। জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতালকে উন্নত আধুনিক হাসপাতালে রুপান্তরিত করতে হবে। মত ভিন্নতা ও মতবিরোধ পরিহার করে সকলকে এক হয়ে জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হবে।

জিয়া হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা কিভাবে পরিচালনা করতে হবে সে ব্যাপারে ভাবতে হবে। ওপেন হার্ট সার্জারি চালু করতে হবে এবং সবাইকে পরিবেশের প্রতি লক্ষ্য রাখতে হবে ও বাড়ির আশে পাশে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সুধীজনের মধ্যে দিনাজপুরের ঘুঘুডাঙ্গার জমিদার পরিবারের সন্তান, জিয়া হাট ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা:চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, জাহাজ ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক আলহাজ্ব মো: আহসান হাবিব, হলিল্যান্ড কলেজ ও স্কুলের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত রাজশাহী নিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ) হাবিবুর রহমান হাবিব, হাজী দানেশ বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর নওশের ওয়ানসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬