ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫ নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ তিস্তা ব্যারেজ পরিদর্শনে একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ

চন্দ্রগঞ্জ বাজারে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার কোন বিকল্প নেই

হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জ বাজারে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার কোন বিকল্প নেই

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্টল বসানোয় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড লতিফপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম জহির।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিন হাজারো মানুষ চন্দ্রগঞ্জ বাজারে আসা-যাওয়া করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। নারী, শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে বিপাকে পড়ছেন। এমনকি ফুটপাত দখল হয়ে যাওয়ায় অনেককে মূল সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

মোঃ আবু কালাম জহির বলেন, চন্দ্রগঞ্জ বাজারেফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। এতে একদিকে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের চলাচল নির্বিঘ্ন হবে।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল ও বাজারে আগত ক্রেতারা ইউএনওর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, প্রশাসনের তৎপরতায় চন্দ্রগঞ্জ বাজার শৃঙ্খলাবদ্ধ ও ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জ বাজারে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার কোন বিকল্প নেই

আপডেট সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫