ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর ডিজিটাল পেমেন্টে জালনোটের ঝুঁকি কমবে, সাশ্রয় হবে অর্থ: গভর্নর সিএমএসএমই খাতে ঋণপ্রবাহে বড় ধস, বিপাকে ক্ষুদ্র উদ্যোক্তারা সন্তানের অভিভাবকত্ব পেতে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা শোনালেন চার মা মনোয়ারুলের মৃত্যু: পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, পীরগাছায় থানা ঘেরাও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার অস্ট্রেলিয়া সিরিজের আগে তাইজুলের চোট নিয়ে স্বস্তির বার্তা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চান মামুনুল হক

ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন সেবনকারী ২ জন এবং ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে।

( ১৮ জুন) বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন পিটিআই স্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন সেবনরত অবস্থায় মোঃ মোন্নাফ (২৮) এবং মোঃ লিটন মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপর অভিযানে একই রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোকছেদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাজহাট থানাধীন কেডিসি রোডস্থ নূর স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ স্বপন মিয়া (৫৮)-কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে ১৫ (পনের) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ মহানগরী গড়ে তুলতে বদ্ধপরিকর। মাদক ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬