ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী জুলাই গণঅভ্যুত্থান: এখনো ৬৯০ কারাবন্দি পলাতক কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

নারায়ণগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৪৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলার অন্যতম আসামি মোঃ শাহ আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম

গ্রেপ্তারকৃত শাহ আলম নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার বাসিন্দা, তার পিতার নাম আলী হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাতে সদর মডেল থানাধীন মণ্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা’ হোটেলের সামনে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ব্যক্তিগত বিরোধের জেরে ওই স্থানে নাসির শেখ নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় একদল হামলাকারী। আহত অবস্থায় স্থানীয়রা নাসির শেখকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির শেখ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা এলাকার রাসেলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১১ ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অবশেষে শাহ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫