মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলার অন্যতম আসামি মোঃ শাহ আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃত শাহ আলম নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার বাসিন্দা, তার পিতার নাম আলী হোসেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাতে সদর মডেল থানাধীন মণ্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা’ হোটেলের সামনে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ব্যক্তিগত বিরোধের জেরে ওই স্থানে নাসির শেখ নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় একদল হামলাকারী। আহত অবস্থায় স্থানীয়রা নাসির শেখকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির শেখ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা এলাকার রাসেলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১১ ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অবশেষে শাহ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২