ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস : রংপুরের বদরগঞ্জে উচ্ছ্বাস প্রকাশ

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস : রংপুরের বদরগঞ্জে উচ্ছ্বাস প্রকাশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৭ মে) মঙ্গলবার
সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

ঢাকায় রায় ঘোষণার পর আজহারুল ইসলামের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে শুকরিয়া আদায়ে দোয়ার আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলাম।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান জানান, রায়টি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই বিষয়ে আমাদের মিষ্টি বিতরণের কিছু নেই। তবে মনের মধ্যে আনন্দ আছে। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেইসাথে বদরগঞ্জ উপজেলার ১২ নম্বর রেল গুমটি সংলগ্ন জামায়াতে ইসলামের পার্টি অফিসে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মেনহাজুল ইসলাম জানান, একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা বদরগঞ্জবাসীও আজকের এই রায়ে ভীষণ খুশি।

এদিকে পূর্বঘোষিত তারিখ হওয়ায় সকাল থেকেই টেলিভিশনসহ গণমাধ্যমের সামনে বসেছিল এটিএম আজহারুল ইসলামের কর্মী সমর্থক ও বদরগঞ্জবাসী। এরপরেই রায় ঘোষণার পরপরেই  এটিএম আজহারুল ইসলামের জন্মভিটা বদরগঞ্জবাসীর উচ্ছ্বাস দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস : রংপুরের বদরগঞ্জে উচ্ছ্বাস প্রকাশ

আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫