ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় ঢাকায় বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীর লিয়েন্ডার হওয়ার গল্প বায়ুদূষণে দেশে প্রতিদিন অকালমৃত্যু ২৪২ জনের

দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত : উপদেষ্টা পরিষদের বিবৃতি

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত : উপদেষ্টা পরিষদের বিবৃতি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচারপ্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

গতকাল (২৪ মে) শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শত বাধার মধ্যেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত : উপদেষ্টা পরিষদের বিবৃতি

আপডেট সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫