ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি ও ১০টি মসজিদ উচ্ছেদ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে বাকুতে পৌঁছাল বাংলাদেশ দল নাটোরে মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা ও কাগজপত্র চুরি দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত প্রতিষ্ঠার ২৯ বছর পরও দূর হয়নি লক্ষ্মীপুর বিসিকের নানামুখী সংকট খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার পিএইচপি ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে কোটি ওয়েবসাইট, যুক্তরাজ্যে সেবা বন্ধ আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে রঙিন সাজে। গাছে গাছে রঙিন ফুল আর কোকিলের কলতান। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্য রকমভাবে সাজিয়েছে শিমুল ফুল। গ্রামের পথে-প্রন্তে, মাঠঘাটে, পুকুরপাড়ে, বিভিন্ন উদ্যানে, বাড়ির আঙিনাসহ বিভিন্ন জায়গায় ফুটছে রক্তিম আভা ছড়ানো শিমুল ফুল। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় সেই গানের লাইনটি ‘বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এলাকার রান্তার দুপাশে, পুকুরপাড়ে শিমুলগাছে ফুল বাতাসে দোলা খাওয়ার দৃশ্য দেখা যায়। যা পথচারীসহ দর্শনার্থীদের মন কাড়ছে। তাছাড়া গাছে গাছে আসতে শুরু করেছে নতুন পাতা। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের।

জানা গেছে, শিমুল গাছের বৈজ্ঞানিক নাম বোমবাক্স সাইবা লিন। বীজ ও কান্ডে মাধ্যমে এর বংশ বিস্তার হয়। প্রাকৃতিকভাবেই শিমুলগাছ বেড়ে ওঠে। শিমুলগাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবে ও বেশ গুরুত্ব বহন করছে। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। আয়ুর্বেদিক চিকিৎসকরা এখনো নানা রোগের চিকিৎসায় এ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে। এলাকার সাইদুল বলেন, শিমুল ফুলের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করবে যে কাউকে। শিমুলগাছের পাশ দিয়ে গেলে মনটা একদম জুড়িয়ে যায়। এই সৌন্দর্য বর্ণনা করা কঠিন। আমাদের সকলের উচিত এই শিমুলগাছ না কেটে এটাকে সংরক্ষণ করা। প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুলগাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। শিমুলের ইংরেজি নাম সিল্ক কটন ট্রি। এই গাছকে টিকিয়ে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে শিমুল ফুলে প্রকৃতি নিয়েছে নতুন সাজ

আপডেট সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫