ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিষ্ঠার ২৯ বছর পরও দূর হয়নি লক্ষ্মীপুর বিসিকের নানামুখী সংকট খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার পিএইচপি ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে কোটি ওয়েবসাইট, যুক্তরাজ্যে সেবা বন্ধ আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ জন সাত দল নিয়ে আত্মপ্রকাশ করল ‘সমমনা ইসলামী জোট’ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে এবং তার স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় মিরাজ নামের ওই যুবক সেখানে এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় খুশিকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রাথমিকভাবে ধারণা করছেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ

আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬