সংবাদ শিরোনাম :
ওয়ালটন প্লাজায় ২০০ জন ডেপুটি ম্যানেজার নিয়োগ, আবেদন চলছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি তাদের শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য মোট ২০০ জন ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৫ আগস্ট থেকে অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন প্রক্রিয়াটি আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিবিএ অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়া শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রার্থীর দক্ষতা থাকা আবশ্যক।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মীরা অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে https://bdjobs.com/h/details/1526271?ln=1 লিংকে ভিজিট করতে পারেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din




























