ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬ স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ এখনো দ্বিতীয় ধাপে ঈশ্বরদীতে রান্নার ঝামেলা এড়াতে ড্যাগে রান্না মাংসে ঝুঁকছেন ক্রেতারা নিউমুরিং টার্মিনাল নিয়ে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী সালথায় মুরগি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর লাশ উদ্ধার ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম জমা হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আবাসন সংকটে উত্তপ্ত স্পেন, পার্লামেন্টে ডিক্রি প্রত্যাখ্যানের পর বড় আন্দোলনের ডাক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র আবাসন সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্পেনের রাজপথ। বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি, উচ্ছেদের শঙ্কা এবং সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের প্রতিবাদে রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রধান প্রধান শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্পেনে দীর্ঘদিন ধরে আবাসন ব্যয় ও ভাড়া ক্রমাগত বাড়ছে। বিশেষ করে মাদ্রিদ ও অন্যান্য বড় শহরগুলোতে সাধারণ আয়ের মানুষের জন্য উপযুক্ত বাসা খুঁজে পাওয়া এবং তার ভাড়া মেটানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্দোলনকারীরা মূলত ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে আইনি সুরক্ষা, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি নিশ্চিত করা এবং স্বল্পমেয়াদি ও পর্যটনভিত্তিক ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন।

গত শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর এই আন্দোলনের তীব্রতা আরও বহুগুণ বেড়ে গেছে। প্রথম ডিক্রিটির লক্ষ্য ছিল অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে রক্ষা করা, ভাড়া বৃদ্ধির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করা। আর দ্বিতীয় ডিক্রিটিতে বিশেষ কিছু পরিস্থিতিতে ভাড়ার চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল।

তবে স্পেনের কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় দুটি ডিক্রিই বাতিল হয়ে যায়। পার্লামেন্টে সরকারের এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যাত হওয়ার পর ক্ষুব্ধ আন্দোলনকারীরা এখন দেশজুড়ে আরও বড় ধরনের কর্মসূচি ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, যা দেশটির সরকারকে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আবাসন সংকটে উত্তপ্ত স্পেন, পার্লামেন্টে ডিক্রি প্রত্যাখ্যানের পর বড় আন্দোলনের ডাক

আপডেট সময় : ০৭:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬