ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

পাইলট হামাম আল-হাম্মামির নারীবিদ্বেষী ও উগ্র মানসিকতার পরিচয় প্রকাশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাই থেকে ইসরাইলের তেলআবিবগামী ফ্লাইটের পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সহকারী পাইলটের পরিচয় উন্মোচন করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওমানের নাগরিক ওই পাইলটের নাম হামাম আল-হাম্মামি। সিএনএনের বিশদ বিশ্লেষণে দেখা গেছে, আল-হাম্মামি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে নারীদের প্রতি তার বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।

আল-হাম্মামির লিংকডইন অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর কর্মরত ছিলেন। তবে বর্তমানে তার ওই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সিএনএন লিংকডইনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

তার বিভিন্ন পোস্টে উঠে এসেছে যে, বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে গিয়ে তার মা নানা বাধার সম্মুখীন হয়েছিলেন। আল-হাম্মামির শর্ত ছিল, পাত্রীকে অবশ্যই নিকাব পরতে হবে এবং বিয়ের পর চাকরি করা যাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক পোস্টে তিনি লিখেছিলেন, 'তারা সবাই প্রত্যাখ্যান করেছিল। এরপর আমার মা তাদের বললেন, আমার ছেলে একজন পাইলট। তখন হঠাৎ করেই সবাই রাজি হয়ে গেল।'

নারীদের কর্মক্ষেত্র নিয়েও তার কঠোর অবস্থান ছিল। ২০২২ সালের জানুয়ারির এক পোস্টে তিনি নারী-পুরুষের একসঙ্গে কাজ করার সমালোচনা করে দাবি করেন, এই ধরনের কর্মপরিবেশ নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি লিখেছিলেন, 'মিশ্র কর্মপরিবেশে কত সম্মানিত ও ধর্মপ্রাণ মেয়ে নষ্ট হয়ে গেছে এবং প্রভাবিত হয়েছে?'

উল্লেখ্য যে, ২০২১ ও ২০২২ সালে তার করা প্রায় ৩ হাজার টুইট মুছে ফেলা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেমান্টিক সার্চ মডেল ব্যবহারের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ ও শ্রেণিবদ্ধ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাইলট হামাম আল-হাম্মামির নারীবিদ্বেষী ও উগ্র মানসিকতার পরিচয় প্রকাশ

আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬