ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, একদিনে আটক ৪৪০ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সজুড়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। প্যারিসের উপকণ্ঠে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা মূলত অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট এবং শিক্ষকসংকটসহ শিক্ষাব্যবস্থার নানা অব্যবস্থাপনার প্রতিবাদে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে কর্মসূচি পালন করছে।

ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের এই কর্মসূচির ফলে ৩৩০টিরও বেশি স্কুলের কার্যক্রম ব্যাহত হয়েছে। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে ময়লার পাত্রে আগুন দেওয়ার পাশাপাশি বাসস্টপ ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের ছোড়া বিভিন্ন বস্তু মোকাবিলায় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, মঙ্গলবারের বিক্ষোভে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে অন্তত ৪৮ জন পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী এএফপিকে জানান, শিক্ষাব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন। তার ভাষ্যমতে, অনেক শ্রেণিকক্ষে ৩৪ জন করে শিক্ষার্থী থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন জানালেও সহিংসতা, ভাঙচুর বা স্কুল অবরোধের মাধ্যমে অন্যদের ঝুঁকিতে ফেলার কঠোর সমালোচনা করেছেন। তার মতে, প্রতিবাদের অধিকারকে সহিংস কর্মকাণ্ডের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

অন্যদিকে, শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন সিন্ডিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছেন। তিনি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পুলিশের ভূমিকার সমালোচনা প্রত্যাখ্যান করে দাবি করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ছিল ভারসাম্যপূর্ণ। গত সপ্তাহে প্যারিসের পার্শ্ববর্তী ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে এই আন্দোলনের সূত্রপাত হয়। উল্লেখ্য, এর আগে বিক্ষোভের ঘটনায় ১৬৪ জনকে আটক করা হয়েছিল। এছাড়া, শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি মঙ্গলবার দেশজুড়ে সরকারি কর্মীদের ধর্মঘটও পালিত হয়েছে, যেখানে শিক্ষক, হাসপাতালকর্মী ও দমকলকর্মীরা বেতন ও কর্মপরিবেশসহ নানা দাবিতে অংশ নেন। এই যুগপৎ বিক্ষোভ ও ধর্মঘটের কারণে অনেক এলাকায় পরিবহন ও বিমান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, একদিনে আটক ৪৪০ জন

আপডেট সময় : ১০:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬