ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের সতর্কতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশান্ত মহাসাগরীয় উপকূল দিয়ে জাপানের দিকে ধেয়ে আসছে তীব্র শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এই ঝড়ের প্রভাবে পূর্ব জাপানের কান্তো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে সেখানে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি রাজধানী টোকিও মহানগরীর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী বিভিন্ন এলাকা, বিশেষ করে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জে ইতোমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত শনিবার থেকেই কিছু কিছু অঞ্চলে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলের দিকে টাইফুনটি অগ্রসর হওয়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, কান্তো অঞ্চলের মধ্যেই টোকিও এবং এর আশপাশের প্রিফেকচারগুলো অবস্থিত।

প্রতিকূল আবহাওয়ার কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিযোগিতা আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কান্তো ও মধ্য জাপানের কিছু অংশে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ বা বিশেষ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা তৈরি হতে পারে। এই মেঘমালার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে এই ধরনের দীর্ঘস্থায়ী ও ভারী বর্ষণ বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

চলতি বছর বিশ্বজুড়েই আবহাওয়ার চরম রূপ লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব এশিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে অস্বাভাবিক ভারী বর্ষণ, বন্যা ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের সতর্কতা

আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬