ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

ইউক্রেনের বন্দরে যাওয়ার পথে তানজানিয়ার জাহাজে রুশ ড্রোন হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের একটি বন্দরের দিকে যাওয়ার পথে তানজানিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরও তিন নাবিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের পুনরুদ্ধার, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, হামলার পর জাহাজটির বর্তমান কারিগরি অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবকাঠামো এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে কিয়েভ। ইউক্রেন সরকার আরও জানিয়েছে যে, কৃষ্ণসাগরে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি রোধ, সামুদ্রিক বাণিজ্যপথ সচল রাখা এবং বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে আনা এই অভিযোগের বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের বন্দরে যাওয়ার পথে তানজানিয়ার জাহাজে রুশ ড্রোন হামলা

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬