ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

হুথিদের সামরিক চাপে কোণঠাসা সৌদি আরব, বাড়ছে যুদ্ধের ঝুঁকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের দ্রুত সামরিক অগ্রগতি এবং সৌদি আরবের ভেতরে ধারাবাহিক হামলার ঘটনা রিয়াদকে একটি বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে। হুথিদের এই তৎপরতা ঠেকাতে সৌদি আরবের সামনে যে বিকল্পগুলো রয়েছে, তার প্রতিটির সঙ্গেই যুক্ত রয়েছে বড় ধরনের ঝুঁকি। সামরিকভাবে কঠোর জবাব দিলে তা বড় ধরনের যুদ্ধের দিকে মোড় নিতে পারে, আবার রাজনৈতিক সমাধানের পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে উপসাগরীয় দেশটি ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক ঝুঁকি পরামর্শক ও ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ আল-বাশার মতে, পরিস্থিতির যা গতিপ্রকৃতি, তাতে সৌদি আরবের পাল্টা হামলার সম্ভাবনাই প্রবল। প্রতিদিনই সেই ঝুঁকি বাড়ছে। আল-বাশার ভাষায়, এই মুহূর্তে তাদের সামনে আর কোনো বিকল্প নেই।

চলতি সপ্তাহে হুথিরা লোহিত সাগরের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করে নিয়েছে। একই সঙ্গে তারা বন্দর শহর মোচার নিয়ন্ত্রণও হাতে নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে তারা বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।

এই ঘটনার পরপরই সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে পাইপলাইনটি বন্ধ হয়ে যায়। যদিও ইরাক থেকে ড্রোন হামলাটি চালানো হয়েছিল, কিন্তু কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। উল্লেখ্য যে, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বেশ সক্রিয়।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সৌদি আরব এই পূর্ব-পশ্চিম পাইপলাইনের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পারস্য উপসাগরে অপেক্ষমাণ ট্যাংকারের দিকে সরিয়ে নেওয়া হতো। হামলার আশঙ্কার বিষয়টি গত মাসের শুরুতেই সৌদি আরব জানিয়েছিল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, ইরান-সমর্থিত হুথি ও ইরাকি মিলিশিয়াদের সমন্বিত একাধিক হামলার জন্য রিয়াদ প্রস্তুতি নিচ্ছে।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হুথিদের সামরিক চাপে কোণঠাসা সৌদি আরব, বাড়ছে যুদ্ধের ঝুঁকি

আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬