ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

মোখা বন্দর দখল করল হুথিরা, ইরানে ‘ঐশী বিজয়’ উদযাপন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুথি বিদ্রোহীরা। তাদের এই সামরিক জয়কে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তেহরানের অনেকেই হুথিদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন।

সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রার ফলে ইয়েমেনের বিস্তীর্ণ লোহিত সাগর উপকূল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব এলাকার ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ার এই ঘটনাকে ‘ঐশী বিজয়’ হিসেবে অভিহিত করে উদযাপন করেছে ইরান।

হুথিদের এই ‘প্রচণ্ড বিজয়’-এর জন্য অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। তিনি মন্তব্য করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের শক্তি এবং প্রতিরোধ ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বর্তমানে একটি কৌশলগত ও সামরিক অচলাবস্থার মধ্যে পড়েছে।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীদের সিংহভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে ইয়েমেনের পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর রাজধানী সানা দখল করার পর থেকেই নিজেদের অবস্থান ও লড়াই ধরে রেখেছে এই গোষ্ঠীটি।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মোখা বন্দর দখল করল হুথিরা, ইরানে ‘ঐশী বিজয়’ উদযাপন

আপডেট সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬