ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

ইরানের দক্ষিণ উপকূলে একের পর এক রহস্যময় বিস্ফোরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের দক্ষিণ উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি গেজেটের বরাতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে সিরিক, মিনাব ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের বাসিন্দারা এসব বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিক কাউন্টির কয়েকটি এলাকায় শত্রুপক্ষের প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। অন্যদিকে, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) সিরিক ও মিনাব কাউন্টির উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এসব বিস্ফোরণের শব্দ মূলত সমুদ্রের দিক থেকে ভেসে এসেছে। এর আগে গত বুধবারও ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক শহরের কিছু এলাকায় সমুদ্রের দিক থেকে একই ধরনের রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন হরমুজ প্রণালিতে আধিপত্য ও আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ তীব্র রূপ নিয়েছে। এর ঠিক আগের দিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে। ওয়াশিংটনে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের আশায় তেহরান এই যুদ্ধ টিকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেন তিনি, যাতে পরবর্তীতে তারা পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পায়। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন ভোটারদের প্রভাবিত করে হোয়াইট হাউসে একটি অপেক্ষাকৃত নমনীয় প্রশাসন নিয়ে আসার চেষ্টা করছে ইরান সরকার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের দক্ষিণ উপকূলে একের পর এক রহস্যময় বিস্ফোরণ

আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬