সংবাদ শিরোনাম :
চীনে ভারী বর্ষণ ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩
পূর্ব চীনের জিয়াংসি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
ভূমিধসের ঘটনাটি মূলত সুইচুয়ান কাউন্টিতে আঘাত হেনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বিকেল নাগাদ ওই কাউন্টির ১৮ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh


























