ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোরের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার গভীর রাতে ফোগো দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। সাধারণত কেপ ভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো এবং যানবাহনগুলো ত্রুটিমুক্ত থাকে, তাই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা বিরল।

দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের একটি শিক্ষা সফরের বাস, যাতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন বাসটির চালক। তিনি প্রতি বছর একবার উপহার হিসেবে নিজ খরচে কয়েকজন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তিনি শিক্ষার্থীদের নিয়ে গিয়েছিলেন এবং দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর জরুরি কর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য কাজ করেছেন। বাসটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল। রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়েছে। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬