ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

মস্কোয় ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকটি টানা তিন ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়। যুদ্ধ শুরুর পর এটিই ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের কিয়েভ ও মস্কো সফরের অংশ হিসেবে প্রথম সফর। রোববার তাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে অভিহিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের সমঝোতা বা অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনায় শুধু ইউক্রেন সংকট নিরসন নয়, বরং দুই দেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সম্ভাব্য বড় প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধিরা সংকট সমাধানের বিভিন্ন পথ নিয়ে একাধিক প্রস্তাব তুলে ধরেছেন। তবে পুতিন স্পষ্ট করেছেন যে, সংঘাতের মূল কারণগুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি স্থাপন সম্ভব নয়।

এই সফরকে কেন্দ্র করে দুই দেশের রাজধানীতে সাময়িকভাবে বিমান হামলা স্থগিত রাখতে মস্কো ও কিয়েভ সম্মত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন দূতদের নিরাপত্তা নিশ্চিতে পুতিন শনিবার মধ্যরাত থেকে কিয়েভে তিন দিন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। এর জবাবে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, মস্কো হামলা বন্ধ রাখলে ইউক্রেনও সোমবার পর্যন্ত মস্কোতে ড্রোন হামলা চালানো থেকে বিরত থাকবে। তিনি মার্কিন দূতদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছেন।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছিলেন যে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কাছে একটি নতুন সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে এবং যুদ্ধ অবসানের ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শান্তি আলোচনার ক্ষেত্রে মস্কো ও কিয়েভের অবস্থানের মধ্যে এখনও বিশাল ব্যবধান রয়ে গেছে। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনকে দোনেৎস্কসহ চারটি অঞ্চলের দাবি ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিলের শর্তে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে, নিজ ভূখণ্ড ছেড়ে দেওয়ার যে কোনো চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে আসছে ইউক্রেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই শান্তি উদ্যোগের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মস্কোয় ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক

আপডেট সময় : ১০:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬