ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পে একটি বড় উদ্ধার অভিযান সফল হয়েছে। প্রকল্পের একটি সুড়ঙ্গের ভেতর ১০ দিন আটকে থাকার পর লুহাইতাও নামের এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট বিষয়টি নিশ্চিত করেছেন।

নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য এবং বিদেশি উদ্ধারকর্মীদের একটি যৌথ দল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার গভীর থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

এদিকে, নুয়াকোটের বেত্রাবতিতে আরেকটি পৃথক উদ্ধার অভিযানে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি চারতলা ভবনের ওপরের তলায় তিনি আটকা পড়েছিলেন। সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই উদ্ধার কাজ পরিচালনা করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬