সংবাদ শিরোনাম :
গাজা সিটিতে ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা। নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধানে তারা তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এর মধ্যে বেশিরভাগ সদস্যের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকাজ শেষে আগামী সপ্তাহের শুরুর দিকে মালকা পরিবারের সদস্যদের একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























