ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি

হারপার কলিন্সে আসছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ভারতে প্রকাশের দায়িত্ব গ্রহণ করেছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এক বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ১০ নভেম্বর ভারতে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

মূলত যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা আলফ্রেড এ ক্নপ্ফ সোনিয়া গান্ধীর এই আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশ করছে। ভারতে এটি প্রকাশের জন্য পেঙ্গুইন র‍্যানডম হাউস ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে বইটির কিছু অধ্যায়ের তথ্যের বিষয়ে পেঙ্গুইন আপত্তি জানায় এবং লেখককে তা নতুন করে সম্পাদনার অনুরোধ করে। সোনিয়া গান্ধী সেই অনুরোধে রাজি না হওয়ায় গত ২৮ আগস্ট পেঙ্গুইন র‍্যানডম হাউস বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়।

পেঙ্গুইনের সরে দাঁড়ানোর পরপরই হারপার কলিন্স প্রকাশের দায়িত্বটি হাতে নেয়। শুক্রবার ‘এক্স’ হ্যান্ডলে তারা জানায়, ১০ নভেম্বর তারা বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। হারপার কলিন্স এই বইটিকে ‘এ সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এটি ভালোবাসা, আত্মপরিচয়, কর্তব্য ও একাত্মতাবোধের এক গভীর ব্যক্তিগত আখ্যান এবং ভারতীয় প্রবাহকে খুব কাছ থেকে নিরীক্ষণ করা একটি দলিল।

বইটির বিষয়বস্তু সম্পর্কে হারপার কলিন্সের বিবৃতিতে বলা হয়েছে, আখ্যানটি শুরু হয়েছে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে ১৯ বছর বয়সী ছাত্রী সোনিয়া মাইনো রাজীব গান্ধীর প্রেমে পড়েন। বইটিতে সোনিয়া তাঁর ছেলেবেলা, ইতালির ভেনেতোতে যুদ্ধপরবর্তী জীবন, ভারতে আগমন এবং পরিবারের বিভিন্ন মৃত্যু কীভাবে তাঁর ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করেছে, তা বর্ণনা করেছেন।

পেঙ্গুইন র‍্যানডম হাউসের সরে দাঁড়ানোর কারণ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন থাকলেও, তারা এক বিবৃতিতে দাবি করেছে যে এই সিদ্ধান্ত তাদের নিজস্ব এবং বাইরের কোনো মহলের প্রভাবে নেওয়া হয়নি। উল্লেখ্য, পেঙ্গুইন র‍্যানডম হাউস এর আগেও ভারতের সাবেক সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনের আত্মজীবনী ‘ফোর স্টার্স অব ডেস্টিনি’ এবং জো সাকোর লেখা মুজফ্ফনগর দাঙ্গা বিষয়ক বই ‘দ্য ওয়ান্স অ্যান্ড ফিউচার রায়ট’ প্রকাশের দায়িত্ব থেকেও পিছিয়ে এসেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

হারপার কলিন্সে আসছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’

আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬