ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটির দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের স্থলবাহিনী কুয়েতের ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসনকেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় একটি ড্রোন হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের একটি র‌্যাম্পে আগুন ধরে যায় এবং ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলে তারা দাবি করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি একই সময়ে কুয়েতের ঘাঁটিতে এই সমন্বিত আক্রমণ চালানো হয়।

ইরানের দাবি, মঙ্গলবার দক্ষিণ সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। সিরিকের ওই হামলায় একটি শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছিলেন।

কুয়েতের জনগণের উদ্দেশে আইআরজিসি জানিয়েছে, তাদের এই হামলা সাধারণ কুয়েতিদের লক্ষ্য করে নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে চালানো হয়েছে। একই সঙ্গে তারা কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার কথা ঘোষণা করে। মার্কিন ওই ঘোষণার পর ইরানি গণমাধ্যমে কেশম দ্বীপ, বান্দার আব্বাস, সীরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬