ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা: রাশিয়াকে দায়ী করল জার্মানি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে বিস্ফোরকভর্তি ড্রোন হামলার চেষ্টার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে বার্লিন। এই ঘটনার প্রতিক্রিয়ায় বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট এবং বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে জার্মান কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত রুশ নাগরিকদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং জার্মানি জুড়ে নিরাপত্তা সতর্কতার মাত্রা সাধারণ থেকে বাড়িয়ে উচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৪ আগস্ট একটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে বিস্ফোরকভর্তি একটি ড্রোন উদ্ধার করা হয়। ড্রোনের ডেটোনেটরে ত্রুটি থাকায় সেটি বিস্ফোরিত হতে পারেনি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে এই হামলার ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তারা আরও উল্লেখ করেন যে, জার্মানি বর্তমানে ইউরোপজুড়ে চলমান হাইব্রিড হামলার শিকার হচ্ছে। জার্মানির এই কঠোর পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব।

তবে জার্মানির এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, মস্কোকে জড়ানোর জন্য জার্মানি নিজেই এসব আলামত সাজিয়েছে। একই সঙ্গে রাশিয়ার পক্ষ থেকে জার্মানির বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা: রাশিয়াকে দায়ী করল জার্মানি

আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬