ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র ও মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু
- আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার লক্ষ্য নিয়ে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়া আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রায় দুই দশক ধরে ‘সুপার গারুদা শিল্ড’ নামে পরিচিত এই বার্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানসহ বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার ৭০০ সেনাসদস্য অংশ নিচ্ছেন। সুমাত্রা ও বোর্নিও দ্বীপসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে এই মহড়া পরিচালিত হবে। এছাড়া পূর্ব তিমুর, ইতালি ও থাইল্যান্ডের মতো দেশগুলো এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছে।
ইন্দোনেশিয়া তার পররাষ্ট্রনীতিকে ‘স্বাধীন ও সক্রিয়’ বলে বর্ণনা করে থাকে। দেশটি একদিকে যেমন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তেমনি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলে। তবে চলতি মাসেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি চীনের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছিল, যেটিকে তাইওয়ান ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে সমালোচনা করেছে।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪: ২৬আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৪: ৩১




























