ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

নেপালে বন্যায় ভেসে আসা লকার ভেঙে লুটপাট, আটক ২৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বেশ কিছু অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। এই দুর্যোগের মধ্যে একটি ব্যাংকের লকার ভেসে আসার ঘটনাকে কেন্দ্র করে অপরাধের অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রসুয়া জেলার ভোটেকোশি নদী দিয়ে ভেসে আসা ওই লকারটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

স্থানীয় লোকজন লকারটি ভেঙে ভেতরে থাকা অর্থ লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়ার পর ধাদিং পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে ২৯ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকার সমান। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এদের বেশির ভাগই গালছি এলাকার মাস্তার গ্রামের বাসিন্দা। এছাড়া আদমঘাট, সিদ্ধালেক এলাকার আদমতারা এবং চিতওয়ান ও পারসা থেকে আসা ব্যক্তিরাও রয়েছেন যারা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছিলেন। পুলিশ এখন উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

এর পাশাপাশি আরেকটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে আসা এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

এদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে, যা শুক্রবার রাতে ছিল ১ হাজার ৯২৪ জন। নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৯ হয়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকদের সংখ্যা ৫১৭ জন অপরিবর্তিত রয়েছে। বন্যা আঘাত হানার তিন দিন পর এই নতুন পরিসংখ্যান পাওয়া গেছে এবং দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় ভেসে আসা লকার ভেঙে লুটপাট, আটক ২৯

আপডেট সময় : ০২:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬