ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ১০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া এবং রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের একাধিক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার রুশ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনীয় ড্রোনের মূল লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওজোন’-এর একটি বিশাল গুদাম এবং একটি শিল্পকারখানা।

যুদ্ধের গতিপথ বদলাতে দুই দেশই এখন সম্মুখসমরের বাইরে একে অপরের অর্থনৈতিক ও কৌশলগত অবকাঠামোতে হামলা জোরদার করেছে। এর মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের অর্থনীতি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। এর আগে শুক্রবার মধ্য ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হন।

ইউক্রেনের এসব পাল্টা হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভের এই পদক্ষেপ রাশিয়ার কঠোর জবাবের জন্য ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। তবে ইউক্রেনের পাল্টা দাবি, মস্কোর যুদ্ধ ব্যয় ও অর্থনৈতিক সক্ষমতায় চাপ সৃষ্টি করতেই তারা এসব অবকাঠামোতে আঘাত হানছে।

এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে দ্রুত নতুন ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ১০

আপডেট সময় : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬