ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের ওড়িশা উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবি, ২৪ ক্রু নিখোঁজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন, যারা এখন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এই ক্রুদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

এমভি ওশান-উইনার নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অবহিত করে এবং উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানায়।

এই ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে জাহাজটির সন্ধান ও ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কতজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, উদ্ধারকৃত ক্রু সদস্যের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারতের ওড়িশা উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবি, ২৪ ক্রু নিখোঁজ

আপডেট সময় : ০৪:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬