ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১ প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

বৃটেনে ভুল পথে আসা গাড়ির সাথে সংঘর্ষে সাতজন নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোর ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল পথে মহাসড়কে উঠে পড়লে কর্তব্যরত ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং অপর গাড়িতে থাকা পাঁচ আরোহী—সাতজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পরপরই নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসক এবং বিশেষ ঝুঁকি মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে সহযোগিতা করেন।

পুলিশের তদারকি সংস্থা জানিয়েছে, সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে সেটিকে অনুসরণ করছিলেন। নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ এবং দুর্ঘটনার আগে কী ঘটেছিল তা খতিয়ে দেখতে ক্লিভল্যান্ড পুলিশ নিজস্ব তদন্ত শুরু করেছে। পাশাপাশি, স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি (IOPC) পুরো বিষয়টি নিয়ে তদন্ত কাজ পরিচালনা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বৃটেনে ভুল পথে আসা গাড়ির সাথে সংঘর্ষে সাতজন নিহত

আপডেট সময় : ১১:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬