ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

মুম্বাইয়ের ফ্ল্যাটে কঙ্গনার সহশিল্পী কৃত্তিকা চৌধুরীর রহস্যময় মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সালের ১২ জুন মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের শ্রী ভৈরবনাথ এসআরএ সোসাইটির বাসিন্দারা উৎকট গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পাঁচতলা ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাট থেকে আসা ওই গন্ধের উৎস খুঁজতে গিয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে কৃত্তিকা চৌধুরীর পচাগলা মরদেহ উদ্ধার করে। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী ফ্ল্যাটে একাই থাকতেন এবং মৃত্যুর সময় ফ্ল্যাটের টেলিভিশন ও এসি চালু ছিল, এমনকি সদর দরজা বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়।

ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়, মাথায় তিনবার গুরুতর আঘাতের কারণেই কৃত্তিকার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি রক্তমাখা 'ব্রাস নাকল' ও কিছু মাদকজাতীয় পাউডার পাওয়া যায়। পুলিশের তদন্ত অনুযায়ী, খুনিরা লাশ পচতে দেরি করানোর উদ্দেশ্যে এবং সন্দেহ এড়াতে টেলিভিশন ও এসি চালু রেখেছিল। ফ্ল্যাট থেকে উদ্ধার করা একটি রক্তমাখা পুরুষের শার্টের সূত্র ধরে পুলিশ অবশেষে ঘটনার রহস্য উন্মোচন করে।

তদন্তে উঠে আসে, মাদক ব্যবসায়ী শাকিল নাসিম এবং তার সহযোগী বাসুদেব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শাকিল নাসিম প্রায় এক বছর আগে কৃত্তিকাকে মাদক সরবরাহ করেছিলেন এবং সেই বাবদ ৬ হাজার রুপি পাওনা ছিল। পাওনা টাকা আদায়ের জন্য ৮ জুন নাসিম ও বাসুদেব কৃত্তিকার ফ্ল্যাটে যান। সেখানে খাবার খাওয়ার সময় ঝগড়া শুরু হলে নাসিম ব্রাস নাকল দিয়ে কৃত্তিকার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। খুনের পর তারা দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান।

কৃত্তিকা চৌধুরী উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা ছিলেন এবং ২০১১ সালে মুম্বাইয়ে আসেন। তিনি 'পরিচয়', 'সাবধান ইন্ডিয়া' এবং কঙ্গনা রনৌতের বোন চরিত্রে 'রাজ্জো' সিনেমায় অভিনয় করেছিলেন। এ ছাড়া ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রাজ্জো’ সিনেমায় তিনি কঙ্গনা রনৌতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। কৃত্তিকার এক পুরোনো বন্ধু ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম দ্য কুইন্টকে বলেন, কৃত্তিকা মাদকাসক্ত ছিলেন। তার ব্যক্তিগত জীবন ছিল নানা জটিলতায় ভরা। তার হবু স্বামী বিজয় দ্বিবেদীর প্রতারণা ও মাদকাসক্তি নিয়ে বিভিন্ন তথ্য তদন্তের সময় সামনে এসেছিল। তবে পুলিশি তদন্তে ৬ হাজার রুপির জন্য খুনের বিষয়টি নিশ্চিত হলেও কৃত্তিকার পরিবার নগদ ২২ হাজার রুপি উদ্ধার হওয়ার পর এই কারণ নিয়ে প্রশ্ন তুলেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মুম্বাইয়ের ফ্ল্যাটে কঙ্গনার সহশিল্পী কৃত্তিকা চৌধুরীর রহস্যময় মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬