ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান দক্ষিণ কোরিয়ায় ২৪৩ বাংলাদেশি শিক্ষার্থীর টাকা ফেরত পেতে আইনি লড়াই শুরু নাটোরে ১৪০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আফ্রিকার দুর্গম এলাকায় চিকিৎসাসেবার জন্য সৌর অ্যাম্বুলেন্স উদ্ভাবন মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে সরেজমিনে ইউএনও ও পৌর প্রশাসক লালমোহনে ৫০ ইয়াবাসহ চার মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৫ বছরের শিশু নিহত নেপালে বন্যার মরদেহের দুল চুরির ঘটনায় গ্রেপ্তার ২ কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষ, নিহত ২

যুদ্ধ শেষ করার এখনই উপযুক্ত সময়: যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে শেষ করার তাগিদ দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা থমকে থাকলেও এই সংঘাত বন্ধের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।

সম্প্রতি চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখন শক্তি ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। তাই এই মুহূর্তে যুদ্ধটি শেষ করা সবার জন্যই মঙ্গলজনক হবে। তিনি আরও বলেন, বিশ্ববাসী এখন ইরানের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামোতে হামলার কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তাদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক নিয়ে কট্টরপন্থি সংসদ সদস্যদের সমালোচনার কড়া জবাব দেন তিনি। কট্টরপন্থিদের অভিযোগ ছিল, ওই সমঝোতার মাধ্যমে ইরান ওয়াশিংটনকে অন্যায্য ছাড় দিয়েছে। এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেন, এই চুক্তিতে এমন একটি ধারাও তারা দেখাতে পারবে না, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের জন্য প্রযোজ্য।

এদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন কোনো হুমকি আসলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

যুদ্ধ শেষ করার এখনই উপযুক্ত সময়: যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান

আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬