ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মিসাইল সংকটে ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর হঠাৎ করেই আক্রমণ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গত শুক্র ও শনিবার রাতে দেশটিতে নতুন কোনো হামলা চালানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত রবিবার (২৬ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসে ওয়াশিংটন। অথচ এর আগে গত শুক্রবারই ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনার পর তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন।

নিউইয়র্ক টাইমসকে দুটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন। তিনি বলেন, ইরানে বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এর ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য রাখা ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত শেষ হয়ে যাওয়ার বড় ঝুঁকি রয়েছে।

এদিকে, একের পর এক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব কি না, তা নিয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে সংশয় দেখা দিয়েছে। প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক হামলাগুলো ইরানের অভ্যন্তরে কোনো ফাটল ধরাতে পারেনি। উল্টো এই হামলাগুলো দেশটির জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে এবং তারা এখন যেকোনো বিদেশি হুমকি মোকাবিলায় বেশি মনোযোগ দিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মিসাইল সংকটে ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬